Header AD

প্রয়াত অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়

প্রয়াত ছোট পর্দার অত্যন্ত পরিচিতমুখ বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় । মঙ্গলবার রাতে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। দীর্ঘ দিন ধরে পেটের ক্যানসারে ভুগছিলেন তিনি। অচল হয়ে গিয়েছিল একটি কিডনি। বয়স ও শারীরিক অসুস্থতা থাকলেও কাজ বন্ধ করেননি। নিয়মিত দমদম থেকে সোনারপুর যাতায়াত করতেন, শ্যুটিং করতেন।কয়েক মাস আগেই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন বাসন্তী দেবী। প্রতি মাসে প্রায় ₹২০,০০০ ওষুধ খেতে হতো তাঁকে। এছাড়াও ছিল মোট ₹৪,৫০০ মূল্যের ইঞ্জেকশন। মূলত ওযুধ ও আনুষঙ্গিক খরচের জন্যই কাজ চালিয়ে যেতে হচ্ছিল তাঁকে। একাধিক ছবিতে কাজ করেছেন বাসন্তী চট্টোপাধ্যায়। অভিনয় করেছেন উত্তমকুমারের সঙ্গেও। তবে টেলিভিশন তাঁকে বিশেষ জনপ্রিয়তা দিয়েছিল। ‘গীতা এলএলবি’ ধারাবাহিকে ব্রজবালা দেবীর চরিত্রে শেষবারের মতো দেখা গিয়েছে তাঁকে।