Header AD
Trending

জাতির উদ্দেশে ভাষণে ‘অপারেশন সিঁদুরের’ জয়গান রাষ্ট্রপতির

৭৯ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণে ‘আত্মনির্ভর’ ভারতের কথা বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই সঙ্গেই তাঁর কথায় উঠে এল ‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গও। যাকে ‘সন্ত্রাসের বিরুদ্ধে মানবতার লড়াই’ বলে বর্ণনা করলেন তিনি। এদিন রাষ্ট্রপতি তাঁর ভাষণে বলেন, ”প্রতিরক্ষা ক্ষেত্রে ‘আত্মনির্ভর’ ভারতের পরীক্ষা ছিল অপারেশন সিঁদুর। ফলাফল প্রমাণ করে দিয়েছে আমরা সঠিক পথেই রয়েছি। আমাদের দেশীয় উৎপাদন এমন এক গুরুত্বপূর্ণ স্তরে পৌঁছে গিয়েছে, যা আমাদের অনেক নিরাপত্তা-প্রয়োজনীয়তায় স্বয়ংসম্পূর্ণ করে তুলেছে। স্বাধীনতার পর থেকে ভারতের প্রতিরক্ষা ইতিহাসে এগুলি এক যুগান্তকারী সাফল্য।”