Header AD

এসএসসি অভিযানের নামে অশান্তির ছক!চাকরিহারা শিক্ষকদের SSC অভিযানের আগে আটক আহ্বায়ক সুমন

এসএসসি অভিযানের নামে অশান্তির ছক! অভিযান শুরুর আগেই বিস্ফোরক অডিও ক্লিপের সূত্র ধরে দু’জনকে পাকড়াও করল পুলিশ। সুমন বিশ্বাস নামে একজনকে আদি সপ্তগ্রাম স্টেশন থেকে আটক করা হয়েছে। তাঁকে মগরা থানায় রাখা হয়েছে। পুলিশের জালে মুর্শিদাবাদের রেজাউল করিমও। দু’জনেই ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষক বলেই জানা গিয়েছে।এসএসসি ভবন অভিযানকে কেন্দ্র করে হিংসাত্মক ঘটনার আশঙ্কা প্রকাশ করে হামলার পরিকল্পনার একটি অডিও রবিবার প্রকাশ করেছিল বিধাননগর পুলিশ কমিশনারেট। সোমবার সেই কর্মসূচি শুরুর আগেই আটক করা হল আহ্বায়ক সুমন বিশ্বাসকে। এদিন সকালে আন্দোলনকারী শিক্ষকের ব্যান্ডেলের বাড়িতে তল্লাশি চলায় পুলিশ। পরবর্তীতে চন্দননগর কমিশনারেটের তরফে আদি সপ্তগ্রাম স্টেশন থেকে তাঁকে আটক হয়েছেন বলে খবর।হাইকোর্টের নির্দেশ অমান্য করে এসএসসি ভবন অভিযানের নামে অশান্তি গন্ডগোল পাকানোর পরিকল্পনা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রবিবার সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে একটি অডিও ক্লিপ প্রকাশ করেছে বিধাননগর পুলিশ। যেখানে পুলিশকে লক্ষ্য করে বোমা, হামলা, পরীক্ষা কেন্দ্রে আগুন জ্বালিয়ে দেওয়ার মতো হিংসাত্মক কর্মসূচির ইঙ্গিত দেওয়া হয়েছে বলে শোনা গেছে।