তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে আর জি কর ইস্যুতে ফের ফুঁসে উঠলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ২৪ ঘণ্টায় যা করেছে। মোদির সিবিআই গোটা বছরেও তা করতে পারল না।” পাশাপাশি এদিনের মহাসমাবেশ থেকে মোদি সরকারকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।বক্তব্যের শুরুতেই এদিন একবছর আগের আর জি করে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ-খুনের প্রসঙ্গ তুলে অপরাজিতা বিলের সমর্থনে গর্জে ওঠেন অভিষেক। বলেন, ”আমি রাস্তায় আসতে আসতে ভাবছিলাম, যখন ২০২৪ সালে সভা করেছিলাম তখন আর জি কর নিয়ে উত্তাল ছিল। ১ বছর পরেও মোদির সিবিআই কিছু করতে পারেনি’। এদিন মঞ্চে উঠেই আর জি কর ইস্যুতে সরব হন অভিষেক। বলেন, “গতবার এই সময় আর জি কর নিয়ে রাজ্য উত্তাল ছিল। সেইসময় বলেছিলাম, যারা রাত দখলের লড়াই করেছেন সেই নারীদের সম্মান জানাই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ১ দিনে যা করেছে, নরেন্দ্র মোদির সিবিআই একবছরেও তা করতে পারেনি।” অপরাজিতা বিল বিধানসভায় পাশ হওয়ার পরও কেন এখনও আইনে পরিণত হল না, তা নিয়ে প্রশ্ন তুললেন তিনি।এরপরই বিরোধীদের একহাত নেন অভিষেক। বলেন, “যারা রাত দখল করেছিল তাদের উদ্দেশ্য শুধু এই ঘটনার প্রতিবাদ করা নয়, স্বাস্থ্য ব্যবস্থাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। না হলে সেই সিপিএম কোথায়? এই বিল আটকে রাখল যারা তাদের বিরুদ্ধে প্রতিবাদ নেই কেন? রাস্তায় নামেনি কেন?” এরপরই দোষীদের শাস্তির দাবিতে ফুঁসে উঠলেন তিনি।আরজি কর কাণ্ডে রাজ্য পুলিশের ভূমিকার প্রশংসাও করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।





