আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা রাজ্যের বিরোধী দলের নেতার মুখে। আবারও ঘটনাস্থল বনগাঁর কোনিয়ারা। শুক্রবার কোনিয়ারা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘাট পাতিলা প্রাথমিক বিদ্যালয়ে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবির চলছিল। শিবির থেকে প্রকল্পের প্রশংসা করে সাধারণ মানুষের যথেষ্ট সাড়া পাচ্ছেন বলে দাবি করেন এই অঞ্চলের দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতু বিশ্বাস সরকার । পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীর প্রশংসা করে তাঁকে ধন্যবাদ জানান। বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়েছে এলাকায়। অস্বস্তিতে বিজেপি শিবির। যদিও গীতু বলেন , এই প্রকল্পের জন্য প্রধান হিসাবে তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসকে নয়। বিজেপি ক্ষমতায় এলে নতুন আরও অনেক প্রকল্প আনা হবে।”উল্লেখ্য, এর আগে কোনিয়ারা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানও ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবির নিয়ে মু খ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছিলেন।পরপর পঞ্চায়েতের প্রধানরা মুখ্যমন্ত্রীর প্রশংসা করায় বেজায় চটেছে বিজেপি নেতৃত্ব। এ বিষয়ে তৃণমূলের বাগদা পশ্চিম ব্লকের সভাপতি নিউটন বালা বলেন, “মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর অপরাধে বিজেপি প্রধান হয়তো বিজেপির কাছে ভর্ৎসনার শিকার হবেন, কিন্তু তিনি সত্যি কথা বলায় তাঁকে ধন্যবাদ।”





