Header AD
Trending

র‍্যাপার হয়ে ছোটপর্দায় ফিরছেন মধুমিতা

modhu

লম্বা বিরতির পর আবারও  ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী মধুমিতা সরকার। স্টার জলসার আগামী ধারাবাহিক ‘ভোলে বাবা পার করে গা’ মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে।  ছোটপর্দার ধারাবাহিক ‘ বোঝে না সে বোঝে না’ –এর মাধ্যমে “পাখি” নামক চরিএটিতে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেন মধুমিতা। শেষবার তাঁকে দেখা গিয়েছিল ছোটপর্দার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক “কুসুম দোলা”-তে। এবার তিনি ধরা দেবেন সম্পূর্ণ নতুন এক চরিত্রে, যার টিজার প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। নতুন ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’ তে র‍্যাপারের চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেত্রীকে।মধ্যবিত্ত একটি পরিবারের মেয়ের দর্শকদের কাছে  পছন্দের এক গায়িকা হওয়ার স্বপ্নই প্রকাশ পাবে এই ধারাবাহিকে। যদিও এই টিজার দেখে সমালোচনার ঝড় উঠেছে দর্শকমহলে।

 অপেক্ষা এখন শুধু ধারাবাহিক শুরু হওয়ার। তবে নতুন ধারাবাহিক সম্প্রচার শুরু হওয়ার পর দর্শকের প্রতিক্রিয়াই সবচেয়ে উল্লেখযোগ্য। অভিনেত্রী সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রে তাক লাগাবেন বলেই আশা রাখছেন তাঁর অনুরাগীরা।