Header AD

তীব্র শক্তিশালী স্কোয়াল ফ্রন্ট ধেয়ে আসছে দক্ষিণবঙ্গে


সামনেই দুর্গাপুজো। তার আগেই দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগের ঘনঘটা।সোমবার রাতে আকাশে তৈরি হয়েছিল শক্তিশালী স্কোয়াল ফ্রন্ট। গতকাল রাতেই এর জেরে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ জোরাল বৃষ্টি হয়েছে ।এবার জানা যাক কী এই স্কোয়াল ফ্রন্ট ? দক্ষিণবঙ্গ জুড়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, দঃ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে জারি হয়েছে সতর্কতা ।বঙ্গোপসাগরের পূবালি উষ্ণ হওয়ার সঙ্গে দেশের পশ্চিম দিক থেকে আসা অপেক্ষাকৃত শীতল হাওয়ার সংঘাতে তৈরি হতে পারে বজ্রগর্ভ শক্তিশালী উল্লম্ব মেঘ অর্থাৎ কিউমুলোনিম্বাস। এর ফলে বজ্রপাতের পরিমাণ এবং ঘনত্ব বাড়তে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। সেই সঙ্গে চলবে জোরাল বৃষ্টি।বজ্রপাতের সময় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশিকা জারি করেছে আবহাওয়া দফতর। খোলা জায়গায়, বিদ্যুতের পোস্টের নীচে, ফাঁকা কৃষিজমিতে সেসময় কাজ না করার পরামর্শ দেওয়া হয়েছে। দামিনী অ্যাপ ব্যবহারের পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। যে-অ্যাপের মাধ্যমে কোনও একটি এলাকায় পরবর্তী ২ ঘণ্টায় সম্ভাব্য বজ্রপাতের আগাম অ্যালার্ট পাওয়া যাবে। স্কোয়াল ফ্রন্টের জেরে ওড়িশায় চলে যাওয়া মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গে ফের বেশ খানিকটা সক্রিয় হয়ে উঠেছে। সোমবারের পর মঙ্গলবারও রাতের দিকে এর জেরে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে।