Header AD
Trending

টিভি দেখতে বসে আচমকাই ‘ব্রেন স্ট্রোক’ টেলিভিশনের অভিনেত্রী সায়ন্তনী মল্লিকের

নিজের বাড়িতে বসে নিশ্চিন্তে টিভি দেখছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তনী মল্লিক।আচমকাই শরীরে অস্বস্তি শুরু হয়। পরে পরীক্ষা করে দেখা যায় ‘ব্রেন স্ট্রোক’ হয়েছে অভিনেত্রীর। মাত্র কয়েক সেকেন্ডে এমন ঘটে যাবে স্বপ্নেও ভাবতে পারেননি সদ্য শেষ হওয়া ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের অভিনেত্রী। সায়ন্তনীর স্বামী অভিনেতা ইন্দ্রনীল মল্লিক এখনও আতঙ্কিত।

বুধবার ঘটেছে এই ঘটনা। এরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে। বর্তমানে তেমন কোনও শারীরিক সমস্যা না থাকলেও চিকিৎসকরা তাঁকে ১৫ দিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন।  তাই আপাতত ছুটিতেই রয়েছেন তিনি।