নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারে শারদোৎসবে ২০২৫ এর ফেস অব বেঙ্গল ঋতুপর্ণা সেনগুপ্ত। সোমবার কলকাতা পুরসভা আয়োজিত ‘কলকাতাশ্রী’ পুরস্কারের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ফিরহাদ হাকিম এই ঘোষণা করলেন। ফিরহাদ হাকিম জানান , ঋতুপর্ণা অত্যন্ত উচ্চমানের অভিনেত্রী, আমরা তাঁকে যে দায়িত্ব দিয়েছি সেই দায়িত্ব তিনি ভাল ভাবে পালন করবেন বলেই আমরা আশা করছি।‘
বাংলার দুর্গোৎসব ইউনেস্কোর স্বীকৃতি লাভের পর আরও বেশি করে সারা বিশ্বের দরবারে সমাদৃত হয়েছে। কলকাতা পুরসভার এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত । তিনি বলেন “ আমি এমন কিছু কাজ করতে চাই যা বাংলার বাইরেও নিয়ে যেতে পারি। টাইমস স্কোয়্যারে এবার বিরাট দুর্গাপুজো হচ্ছে, সেখানে আমি ফেস। সেখানে এসে মানুষ অনেক আনন্দ করবেন। সিনেমায় দুর্গাপুজো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি বহু ছবিতে অভিনয় করেছি যার মধ্যে আমরা দুর্গাপুজোকে আহ্বান করেছি। দূর্গাপুজোর বিশেষ বিশেষ দৃশ্য এবং অনুভূতি আমরা তুলে ধরেছি।’’





