Header AD

পুজোর মুখে কলকাতাগামী বাস থেকে  উদ্ধার  বিপুল পরিমাণ টাকা! বর্ধমান পুলিশের হাতে ধৃত  ৩

বৃহস্পতিবার মধ্যরাতে বিহার থেকে আসা কলকাতাগামী (Kolkata) বাসে উদ্ধার হল ৭২ লক্ষ টাকা । ভাগলপুর থেকে কলকাতায় আসছিল বাসটি। পথে থেমেছিল দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ( Durgapur Expressway) ১৯ নম্বর জাতীয় সড়কের উপর বর্ধমানের পালসিট (Pulshit) টোলপ্লাজায়। গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে হানা দেয় পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ। উদ্ধার হয় মোটা অঙ্কের টাকা। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া টাকার আমদানি ও মালিকানা সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করলেও এখনও কোনও কিছু সামনে আসেনি। বাসের দুই চালক নবীনকুমার সিং ও বাবলু দাস  ও  শম্ভূনাথ বর্মা নামে এক যাত্রীকে ঘটনায় গ্রেপ্তার করা হয়। বিপুল অঙ্কের এই পরিমাণ টাকার প্রত্যেকটি ৫০০ টাকার নোট। শুক্রবার ধৃতদের বর্ধমান আদালতে তোলা হয়। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চাইছে পুলিশ। কী কারণে এই টাকা বাসে করে বিহার থেকে নিয়ে আসা হল? কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানতে ধৃতদের দফায় দফায় জেরা করা হবে।