Header AD

২৬ এর ভোটের আগে বিজেপির বড় ধাক্কা! শুভেন্দুর গড়ে ৯ এ ৯ তৃণমূল, ধরাশায়ী বাম-বিজেপি

২০২৬ এ রাজ্যে বিধানসভা নির্বাচন।  এখন থেকেই তার প্রস্তুতিতে মাঠে নেমেছে রাজনৈতিক দলগুলি। এসবের মধ্যেই শুভেন্দুর গড় পুর্ব মেদিনীপুরে রীতিমতো ধরাশায়ী হল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি।

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই পূর্ব মেদিনীপুর যেন   বিজেপির গড় হয়ে উঠেছিল। বিধানসভা নির্বাচন থেকে শুরু করে লোকসভা, বিভিন্ন সমবায় সমিতির নির্বাচন, সবেতেই বিজেপি মাথাচাড়া দিয়ে উঠছিল। তবে এবার সেই জেলাতেই ৯ এ ৯ পেয়ে বিরাট জয়  পেল তৃণমূল। অন্যদিকে খাতাই খুলতে পারল না বিজেপি এবং বামেরা। শুক্রবার ছিল পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের মহম্মদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন।  নির্বাচনের ফলাফল বের হতেই দেখা যায়  সবকটি আসনেই জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। শুভেন্দু গড়ে এমন বিরাট জয়ের পর জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করতে দেখা যায় তৃণমূলের কর্মী সমর্থকদের।  শাসক দলের তরফ থেকে দাবি করা হচ্ছে, বিধানসভা নির্বাচনের আগে তাদের এই জয় এলাকার তৃণমূলের শক্তি বৃদ্ধির পাশাপাশি কর্মী সমর্থকদের মনোবলও বাড়াবে।