শুরু হয়ে গিয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। রবিবার মহাষষ্ঠী। বোধনের মধ্য দিয়ে পুজোর সূচনা। আকাশে বাতাসে আনন্দের আবেশ। সপরিবারে উমার আগমনের দিন। সকাল থেকেই রীতি মেনে মণ্ডপে মণ্ডপে মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শুরু হয়ে গিয়েছে দেবীর আরাধনা। মহাষষ্ঠীর সকালে রাজ্যকে বাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী। রবিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সকলকে মহাষষ্ঠীর শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)।
মায়ের আগমনে উৎসবের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই পুজোর ভিড় রেকর্ড ভাঙছে । ষষ্ঠীর দিনে রাজ্যবাসীকে সোশ্যাল মিডিয়ায় নিজের সৃষ্টি লেখা গানের মাধ্যমে শুভেচ্ছা বার্তা দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। দুর্গা অঙ্গন অ্যালবামের একটি গান পোস্ট করেছেন তিনি।গানের ভিডিও পোস্ট করে তিনি লেখেন, “শিউলি এলো, মাদল এলো, ধামসা এলো ঘরে,কাশফুলে ভরে গেছে,বাংলা নতুন করে। ” সকলকে জানাই মহাষষ্ঠী’র আন্তরিক শারদ শুভেচ্ছা।
বিশেষ এই দিনে তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে লিখেছেন, ”মহাষষ্ঠী উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা। মায়ের স্নেহভরা মুখের উন্মোচনে আলোকিত হয় জগৎ। নব আনন্দে ছোঁয়ায় সেজেছে ধরণী।”





