Header AD

রামপুরে গাড়ির শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড, তবে হতাহতের খবর নেই

Fire incident

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা রামপুরে। সোমবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের রামপুরের একটি গাড়ির শোরুমে ভয়াবহ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় মহেশতলা ও জিনজিরাবাজার থানার আধিকারিকরা। প্রথমে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে  গেলেও আগুন পুরোপুরি  নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরিস্থিতি জটিল হওয়ায় পরে আরও সাত থেকে আটটি ইঞ্জিন পাঠানো হয়। এমনটাই জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে  গিয়েছে বহু গাড়ি। দমকলের অনুমান ,ইলেকট্রিক শর্ট সার্কিট  থেকেই সূত্রপাত হয়েছে  আগুনের। তবে অন্যান্য এলাকায় যাতে আগুন ছড়িয়ে না পড়ে তার জন্য অন্যান্য গাড়িগুলিকে দ্রুত সরানোর চেষ্টা চলছে।