Header AD

চাপের মুখে নতিস্বীকার! মহিলা সাংবাদিকদের ডাক আফগান বিদেশ মন্ত্রকের

ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে সম্পূর্ণ ভোলবদল। ভারতের বিভিন্ন মহল থেকে কড়া সমালোচনার মুখে পড়ে রবিবার মহিলা সাংবাদিকদের আফগানিস্তান দূতাবাসে(Afganistan Embassy) আমন্ত্রণ জানিয়ে সাংবাদিক সম্মেলন করলেন  তালিবান বিদেশ মন্ত্রী আমির খান মুত্তাকি (Amir Khan Muttaki)। গত শুক্রবার পুরুষ সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়ে সাংবাদিক বৈঠক করার পর বিভিন্ন মহল থেকে প্রবল বিতর্কের ঝড় উঠেছিল ।প্রশ্ন ওঠে ভারতের মাটিতে এই তালিবানি ফতোয়াকে কেন্দ্র করেও। গোটা বিষয়ে যথেষ্ট অস্বস্তিতে পড়ে কেন্দ্রের মোদি সরকার। এরপরই চাপের মুখে পড়ে নিজেদের অবস্থান বদল করে আফগানিস্তানের তালিবানি সরকার।

সূত্রের খবর রবিবার সাংবাদিক সম্মেলনে আফগান বিদেশ মন্ত্রী মুত্তাকি শুক্রবারের বিতর্ক প্রসঙ্গে বলেন, “ওই সাংবাদিক বৈঠকটি স্বল্প সময়ের নোটিশে আয়োজন করা হয়েছিল ।সেই কারণে আমন্ত্রিতদের তালিকা সংক্ষিপ্ত রেখেছিলেন আমাদের সহকর্মীরা একটি টেকনিক্যাল সমস্যা ছিল অন্য উদ্দেশ্য ছিল না।“ তালিবান সরকার যে নারী পুরুষের বিভেদ করে না সেবার্তাও দেওয়ার চেষ্টা করা হয়। ওই সাংবাদিক বৈঠকে এর পরিপ্রেক্ষিতে  স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে তাহলে “তালিবান সরকার কেন নারী শিক্ষা বন্ধ রেখেছে, কেন বাড়ির বাইরে যাওয়া,অফিসে কাজ করা নিয়ে নিষেধাজ্ঞা রয়েছে”- এই প্রশ্নের উত্তরে মুত্তাকি জানিয়েছেন “কিছু ক্ষেত্রে বিধি-নিষেধ রয়েছে কিন্তু তার মানে এই নয় আমরা শিক্ষায় বাধা দিচ্ছি।“

প্রসঙ্গত তালিবানি বিদেশ মন্ত্রীর সাফাইয়ে যে ভারতীয় রাজনৈতিক মহল থেকে সংবাদমাধ্যম কেউই খুশি নয় তা রবিবার আরও একবার স্পষ্ট হয়েছে।