Header AD
Trending

মোবাইল গেম খেলার সময় আচকাই মৃত্যু উত্তরপ্রদেশের কিশোরের! এলাকায় চাঞ্চল্য

মোবাইলে গেম খেলতে খেলতে আচমকা মৃত্যু হল বছর তেরোর এক কিশোরের। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ে। ইতিমধ্যেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের নাম বিবেক। মোবাইল গেমে আসক্ত ছিল সে। বুধবার ঘরে একা মোবাইলে গেম খেলছিল বিবেক। বাড়িতে ছিলেন পরিবারের অন্য সদস্যেরাও । কিছু সময় পরে বিবেকের বোন ঘরে এসে দেখে মোবাইল পড়ে রয়েছে বিছানায় এবং গেম চলছে। তবে বিবেক ঘুমোচ্ছে । দাদাকে ঘুমোতে দেখে আর বিরক্ত করতে চায়নি বিবেকের বোন। কিন্তু বেশ খানিকটা সময় কেটে যাওয়ার পরেও যখন বিবেকের কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না, তখনই সন্দেহ হয় বাড়ির লোকের। তড়িঘড়ি বিবেককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে কী কারণে বিবেকের মৃত্যু ঘটল, তা এখনও জানা যায়নি। বিশ্বে এমন বেশ কিছু ঘটনার নজির রয়েছে। যে মৃত্যুর সঙ্গে মোবাইল গেমের যোগ রয়েছে। যেটি ‘ইন্টারনেট গেমিং ডিসঅর্ডার’-এর সঙ্গে সম্পর্কিত। মোবাইল গেমে বিবেক আসক্ত থাকার কারণে, বিশেষজ্ঞদের অনেকের দাবি, এটি ‘সাডেন গেমার ডেথ’-এর ঘটনা। বিশ্বে এরকম মৃত্যু নতুন নয় বলেও দাবি তাঁদের।

কী এই ‘সাডেন গেমার ডেথ’?  এই বিষয়ে আমেরিকার ন্যাশনাল হেল্‌থ ইনস্টিটিউট (এনআইএইচ)-এর ন্যাশনাল লাইব্রেরি মেডিসিন (এনএলএম)-এর পোর্টালে প্রকাশিত একটি গবেষণা থেকে জানা যায় মোবাইল গেম খেলতে খেলতে অনেকের মৃত্যু হয়েছে। গোটা বিশ্বে যার সংখ্যা প্রায় ২৪। মৃতদের মধ্যে পাঁচ জনের মৃত্যুর কারণ হিসাবে উঠে এসেছে পালমোনারি এম্বলিজম, দু’জনের মৃত্যু হয়েছে মস্তিষ্কে রক্তক্ষরণে, আর তৃতীয় কারণ হিসাবে উঠে এসেছে কার্ডিয়াক এরিথমিয়া।

গবেষণায় আরও  দাবি করা হয়েছে, ২০০২ সাল থেকে ২০২১ সালের মধ্যে ঘটেছে এই মৃত্যুর ঘটনা । যাঁদের মধ্যে বেশির ভাগই পুরুষ এবং বয়স ১১ থেকে ৪০-এর মধ্যে। এছাড়াও এর মধ্যে অর্ধেকের বেশি ঘটনা দক্ষিণ-পূর্ব এশিয়ার।