রাজনৈতিক কাজকর্মে চূড়ান্ত ব্যস্ত। তার ফাঁকেই শরীরচর্চা করতে কোনমতেই ভোলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জিমের পোশাকে মিরর সেলফি পোস্টের পর থেকে সেকথা আর কারও অজানা নয়। শনিবার আবার স্নিকার্স পরা পায়ের ছবি পোস্ট করলেন ডায়মন্ড হারবারের সাংসদ। সেই ছবি দেখে ঝড় উঠেছে নেটদুনিয়ায়। ইনস্টা স্টোরিতে ছবি দিয়ে তিনি লিখলেন, “যতক্ষণ না লক্ষ্যপূরণ হচ্ছে, দৌড়ে চলো।”
প্রসঙ্গত, কিছুদিন আগেই প্রথমবার জিমের পোশাকে দু’টি মিরর সেলফি পোস্ট করেন তিনি। একটি নরমাল, একটি ফিল্টার্ড সেলফি। ছবিতে দেখা যায়, তাঁর পরনে একটি সাদা রঙের ভেস্ট ও শর্টস। হাতে জিমের গ্লাভস। সেই ছবি দেখেও নেটপাড়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। কারণ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই লুক সকলের কাছেই অচেনা। তার মাসখানেক পর শনিবার স্নিকার্স পরা পায়ের ছবি পোস্ট করলেন তিনি। সূত্রের খবর, খাওয়াদাওয়ার ক্ষেত্রে নিয়ম মেনে চলতেই পছন্দ করেন তিনি। নিজের স্বাস্থ্যের প্রতি অত্যন্ত যত্নবান । প্রসঙ্গত, শুধু তরুণ রাজনীতিবিদ হিসেবেই যে অভিষেক সকলের প্রিয় তা নয়। তাঁর স্টাইল স্টেটমেন্টও বর্তমান প্রজন্মকে রীতিমতো আকর্ষণ করে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চেহারা, পোশাকে নজর থাকে সকলেরই। স্বাভাবিকভাবেই তাঁকে এই রূপে দেখে মুগ্ধ সকলে।





