Header AD

বিকট শব্দবাজি, ভয় পেয়ে মেট্রো রেলে উঠে পড়ল কুকুর

কালীপুজো ও দীপাবলীর রাতে শব্দ বাজি ফাটানো রুখতে কড়া নির্দেশ জারি করেছিল সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট। বাজি পোড়ানোর সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। চলেছে পুলিশী নজরদারিও। তবুও সোমবার রাত বাড়ার সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি জায়গায় শব্দবাজির তাণ্ডবের অভিযোগ উঠল। শব্দবাজির তাণ্ডবে ভয় পেয়ে কলকাতা মেট্রোয় উঠে পড়ে একটি পথ কুকুরও। অদ্ভুত কাণ্ডটি ঘটে কলকাতার বাঁশদ্রোণী এলাকায়।

কালীপুজোর রাতে নিষেধাজ্ঞা সত্ত্বেও রাত সাড়ে দশটা থেকে এগারোটার পরও কলকাতার বিভিন্ন প্রান্তে শব্দবাজি ফাটানোর অভিযোগ ওঠে। বারুদের ধোঁয়ায় গন্ধে বাতাসও দূষিত হতে শুরু করে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কন্ট্রোলরুমে রাত সাড়ে নটা পর্যন্ত ১৭ টি অভিযোগ জমা পড়ে।

কালীপুজো উপলক্ষ্যে মেট্রো কর্তৃপক্ষের তরফে সাধারণ মানুষের সুবিধের কথা মাথায় রেখে অন্যদিনের তুলনায় রবিবার রাতে বেশি সময় পর্যন্ত চালানো হয় মেট্রো।
সূত্রের খবর, উৎসবের আবহেও বেশ ফাঁকাই ছিল মেট্রো। দরজা খুলতেই মেট্রোয় উঠে পড়ে একটি পথপুকুর। ছোটাছুটি করতে থাকে সে কামরার ভিতরে।

মেট্রো যাত্রীদের কথায়, শব্দ বাজির আওয়াজে ভয় পেয়ে নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে মেট্রোর ভিতরে চলে আসে কুকুরটি। যদিও শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো থামা মাত্রই কর্তৃপক্ষের তরফে উদ্ধার করা হয় কুকুরটিকে।