কালীপুজোর পরের দিন,নৈহাটিতে বড়মার (Naihati Boroma) মন্দিরে যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee)। সেই কথামতো মঙ্গলবার দুপুরে নৈহাটিতে বড়মার মন্দিরে পৌঁছন তিনি। সেখানে মন্দিরের বিশেষ পুজোতে অংশ নেন। এরপর মন্দিরের পাশেই মণ্ডপে থাকা বড়মার মূর্তির একেবারে সামনে নিচে বসে পুজো দিতে দেখা যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। শুধু তাই নয়, প্রদীপ দেখিয়ে মায়ের আরতিও করতে দেখা যায় তাঁকে।এদিন তাঁর সঙ্গে ছিলেন বারাকপুরের তৃণমূলের সাংসদ পার্থ ভৌমিক-সহ একাধিক শীর্ষ নেতৃত্ব।
মঙ্গলবার,কালীপুজোর পরের দিন। স্বভাবতই এদিন নৈহাটিতে বড়মার মন্দিরে ছিল ভক্তদের ভিড়। এর মধ্যেই প্রথমে মন্দিরে পরে মণ্ডপে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মাঝেই সারেন জনসংযোগ। দু’পাশে দাঁড়ানো মানুষের উদ্দেশ্য কখনও তাঁকে হাত নাড়তে দেখা যায়, আবার কখনও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশুকে দেন স্নেহের পরশ।
প্রসঙ্গত, দুর্গাপুজোর সময়েও বিভিন্ন মণ্ডপে মণ্ডপ ঘুরতে দেখা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কখনও পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দাঁড়িয়ে ফুচকা খাওয়া আবার কখনও তাঁদের হাতে উপহার তুলে দিতে দেখা যায় তাঁকে। এবারও কালীপুজোয় লেক কালীবাড়ি, নৈহাটির বড়মাকে পুজো দিলেন তিনি। এর আগে ২০২৩ সালে, বড়মার মন্দিরটি নতুন করে স্থাপনের পর উদ্বোধনের সময় সেখানে গিয়েছিলেন তিনি। এরপর ফের মঙ্গলবার সেখানে গেলেন।
নৈহাটিতে বড়মার মন্দিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, পুজো দিয়ে জনসংযোগ সারলেন তৃণমূলের সর্বাভারতীয় সাধারণ সম্পাদক
কালীপুজোর পরের দিন,নৈহাটিতে বড়মার মন্দিরে যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই কথামতো মঙ্গলবার দুপুরে নৈহাটিতে বড়মার মন্দিরে পৌঁছন তিনি। সেখানে মন্দিরের বিশেষ পুজোতে অংশ নেন তিনি। এরপর মন্দিরের পাশেই মণ্ডপে থাকা বড়মার মূর্তির একেবারে সামনে নিচে বসে পুজো দিতে দেখা যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। শুধু তাই নয়, প্রদীপ দেখিয়ে মায়ের আরতিও করতে দেখা যায় তাঁকে।এদিন তাঁর সঙ্গে ছিলেন বারাকপুরের তৃণমূলের সাংসদ পার্থ ভৌমিক-সহ একাধিক শীর্ষ নেতৃত্ব।
মঙ্গলবার,কালীপুজোর পরের দিন। স্বভাবতই এদিন নৈহাটিতে বড়মার মন্দিরে ছিল ভক্তদের ভিড়। এর মধ্যেই প্রথমে মন্দিরে পরে মণ্ডপে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মাঝেই সারেন জনসংযোগ। দু’পাশে দাঁড়ানো মানুষের উদ্দেশ্য কখনও তাঁকে হাত নাড়তে দেখা যায়, আবার কখনও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশুকে দেন স্নেহের পরশ।
প্রসঙ্গত, দুর্গাপুজোর সময়েও বিভিন্ন মণ্ডপে মণ্ডপ ঘুরতে দেখা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কখনও পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দাঁড়িয়ে ফুচকা খাওয়া আবার কখনও তাঁদের হাতে উপহার তুলে দিতে দেখা যায় তাঁকে। এবারও কালীপুজোয় লেক কালীবাড়ি, নৈহাটির বড়মাকে পুজো দিলেন তিনি। এর আগে ২০২৩ সালে, বড়মার মন্দিরটি নতুন করে স্থাপনের পর উদ্বোধনের সময় সেখানে গিয়েছিলেন তিনি। এরপর ফের মঙ্গলবার সেখানে গেলেন তিনি।উল্লেখ্য সোমবার রাতে বড়মার কাছে পুজো দিতে পৌঁছে যান বিধায়ক-পরিচালক রাজ চক্রবর্তী ও তাঁর স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।





