Header AD
Trending

SIR- প্রতিবাদে মহামিছিলে রাজপথে মমতা-অভিষেকের সঙ্গে মৃতদের পরিজনরাও

বাংলায় শুরু হয়ে গিয়েছে SIR-এর প্রক্রিয়া। মঙ্গলবার সকাল থেকে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু করেছেন বিএলও-রা। এরইমাঝে  SIR-এর ষড়যন্ত্রের প্রতিবাদে কলকাতার বুকে তৃণমূলের মহামিছিল। ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে জোঁড়াসাকো পর্যন্ত এই মিছিলে পা মিলিয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মিছিলে যোগ দিয়েছেন এস আই আর আতঙ্কে মৃতদের পরিজনরাও।

মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ রেড রোডে আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মিছিল শুরু করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায় (Abhishek Banerjee)। মিছিলের শুরুতেই রয়েছেন মমতা-অভিষেক। সংবিধানের কপি হাতে নিয়ে হাঁটছেন তৃণমূল সুপ্রিমো।  মিছিল শুরু আগেই দলনেত্রী নির্দেশ দেন, এদিনের মিছিলেন সামনের সারিতে থাকবেন বিভিন্ন ধর্মের প্রধানরা। তারপরে সমাজের বিশিষ্টরা এবং টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা। একেবারে শেষে রয়েছেন তৃণমূলের নেতা-নেত্রীরা।

আগেই তৃণমূল শীর্ষ নেতৃত্ব জানিয়েছেন, একজন বৈধ ভোটারের নামও যদি বাদ যায় তাহলে তীব্র আন্দোলন হবে এবং দিল্লিতে কমিশনের অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে। মেগামিছিল শেষে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্য়োপাধ্যায় কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে সকলে।