Header AD

টাকা না পেয়ে মায়ের মাথা ফাটাল ছেলে! নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের

Kolkata Gangrape

সন্তানকে বড় করতে নিজেদের জমানো পুঁজি থেকে শুরু করে সবটুকু উজাড় করে দেন বাবা মা। পরিবর্তে সন্তানরা তাঁদের বৃদ্ধ বয়সে পাশে থাকবে এতুকুই প্রত্যাশা থাকে। পাশে থাকা তো দূর ১৩ লক্ষ টাকা না পাওয়ার জন্য ছেলে মাথা ফাটাল মায়ের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের উচ্ছেপোতা এলাকায় । এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়। ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন মহিলা।

বাবলু এবং গীতা সর্দারের একমাত্র ছেলে কমলেশ। দম্পতি পেশায় সবজি বিক্রেতা। কমলেশ ইলেকট্রিক মিস্ত্রি।  সবটুকু দিয়ে সন্তানকে বড় করে তুলেছিলেন তাঁরা। তবে তাঁদের সন্তান সামর্থ্যমতো বাবা-মায়ের দেখভাল করেন না বলেই অভিযোগ। সূত্রের খবর, কয়েকদিন আগে বাড়ির ছাদ ঢালাই করেছিলেন দম্পতি। ছাদ ঢালাইয়ের সময় কমলেশ ৩ লক্ষ টাকা দিয়ে বাবা-মাকে সাহায্য করেন । এখনও সেই টাকা বাবা-মায়ের থেকে ফেরত পাননি কমলেশ। কমলেশের মা গীতা দেবীর দাবি, এখন ১৩ লক্ষ টাকা চাইছেন কমলেশ। কিন্তু  কমলেশের মা জানান এই বিপুল অঙ্কের টাকা ছেলেকে দেওয়া সম্ভব নয়। 

 এই কথা জানানোয় মা এবং বাবার উপর চড়াও হন কমলেশ। শুরু করেন মারধর। মারধরের ফলে মাথা ফেটে যায় গীতা দেবীর। জখম হন বাবাও। বর্তমানে স্থানীয় হাসপাতালে ভর্তি ওই মহিলা । তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। বাধ্য হয়ে তিনি নরেন্দ্রপুর থানায় ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এখনও পুলিশের জালে ধরা পড়েনি কমলেশ। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।