Header AD

SIR-এর প্রতিবাদে বনগাঁয় মিছিলে পা মেলালেন মমতা বন্দ্যোপাধ্যায়

SIR-এর প্রতিবাদে এবার বনগাঁয় মিছিলে পা মেলালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে চাঁদপাড়ার পাটপট্টি মোড় থেকে ঢাকুরিয়া হাইস্কুল মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পথ হাঁটলেন তিনি। কর্মী সমর্থক থেকে শুরু করে মতুয়া সম্প্রদায়ের বহু মানুষ এদিন তৃণমূল নেত্রীর সঙ্গে এই প্রতিবাদ মিছিলে পা মিলিয়ে ছিলেন। মতুয়াদের পাশে থাকার বার্তা নিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, একজন মতুয়ার ভোটও কাটা যাবে না, কারণ তাদের পাশে রয়েছি আমি। মঙ্গলবার সেই বার্তা দিয়েই মতুয়া ভাইবোনদের সঙ্গে নিয়েই বনগাঁর চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত মিছিল করেছেন তিনি। রাস্তার দু’ধারে এদিন ছিল অগণিত মানুষের ভিড়। অনেক সাধারণ মানুষের সঙ্গেই তৃণমূল নেত্রী দেখা করতে এগিয়ে গিয়েছিলেন। বনগাঁর এই প্রতিবাদ মিছিল থেকে তিনি নিজের জনসংযোগ অনেকটাই বাড়িয়ে নিয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।

প্রথম থেকেই SIR-এর বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একজন ভোটারের নামও যাতে বাতিল না হয় সেইদিকের লক্ষ্য রাখতে বলা হয়েছে। এদিন তিনি বনগাঁর সভা থেকে বলেন, যতদিন তৃণমূল সরকার থাকবে, ততদিন কারো গায়ে একটা আঁচড় পড়বে না। ২০২৬ সালে একটাও মতুয়া ভাই বোনদের ভোট পাবে না বিজেপি। মঙ্গলবার মিছিলের সামনের সারিতে দেখা গিয়েছে মমতাবালা ঠাকুর, সুজিত বসু সহ বহু নেতা-মন্ত্রীরা। এ দিনের মিছিলে দেখা গিয়েছে একজন শিশুকে কোলে নিতে ও একজন মহিলাকে জড়িয়ে ধরতে। এইভাবে রাস্তার দু ধরনের মানুষদের সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল সমাপ্ত করেন।