Header AD
Trending

নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ, পশ্চিম বর্ধমানের সালানপুরে নজির মহিলা বিডিওর

রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের কাজ। ইতিমধ্যেই এই নিয়ে বুথ স্তরের আধিকারিক বা বিএলও-দের মধ্যে কাজের চাপে মানসিক উদ্বেগ, আতঙ্ক থেকে শুরু করে নানারকমের সমস্যা দেখা দিয়েছে। এর মাঝেই নির্ধারিত সময়ের আগে দ্রুত কাজ শেষ করে নজির গড়লেন পশ্চিম বর্ধমানের সালানপুর ব্লকের ১১৫ নম্বর বুথের মহিলা বিএলও বিনীতা কুমারী।

জানা গিয়েছে,  সালানপুরের অঙ্গনওয়াড়ি কর্মী বিনীতা দেবী। গত ৪ নভেম্বর কাজ শুরু করেছিলেন তিনি। এরপর মাত্র ২০ দিনের মধ্যেই তাঁর বুথের অন্তর্গত প্রায় ৮০০ জন ভোটারের এনুমারেশন ফর্ম পূরণ এবং তা ‘ডিজিটাইজেশন’-এর মতো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করেছেন  নির্ধারিত ২৪ নভেম্বরের আগেই। সালানপুর ব্লক প্রশাসনের তরফ থেকে এই কৃতিত্বের জন্য পুরস্কৃত করা হয় তাঁকে। বিনীতা দেবীর এই অসামান্য কাজে খুশি পশ্চিম বর্ধমানের এসডিএম বিশ্বজিৎ ভট্টাচার্য। তিনি জানান, যে তাঁদের বিএলওরা খুব ভাল কাজ করছেন এবং প্রায় সকল বিএলওরই প্রায় ৯৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।