Header AD
Trending

এসএসসির গ্রুপ-সি ও ডিতে শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু, জমা পড়ল আট লক্ষ আবেদন

শিক্ষক নিয়োগের পরীক্ষার পর এবার পালা শিক্ষাকর্মীদের। সম্প্রতি গ্রুপ সি, গ্রুপ ডি-তে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন(School Service Commission)। ইতিমধ্যেই পরীক্ষায় বসার জন্য চাকরিপ্রার্থীদের কাছ থেকে আবেদন নেওয়ার কাজ শুরু করেছে এসএসসি। আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পর গ্রুপ-সি ও গ্রুপ-ডি শিক্ষাকর্মী নিয়োগে এখনও পর্যন্ত ৮ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে। এর মধ্যে গ্রুপ-ডি-তে সব চেয়ে বেশি আবেদন জমা পড়েছে বলে এসএসসি সূত্রে জানা যাচ্ছে।

পাশাপাশি একাদশ-দ্বাদশের উত্তীর্ণ প্রার্থীদের নথি যাচাইয়ের কাজ চলছে। তাতে কোনওভাবে অযোগ্য প্রার্থী যাতে থেকে না যায় তার জন্যে আরও বেশি সতর্কতা অবলম্বন করেছে এসএসসি। যার ফলে ইতিমধ্যেই ২৬৯ জন অযোগ্য প্রার্থীকে চিহ্নিত করে নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়েছে। এঁরা সবাই ২০২৫ সালের শিক্ষক নিয়োগ পরীক্ষাতেও বসেছিলেন। সঠিকভাবে নথি যাচাই করতেই তাঁরা ধরা পড়ে যান।

এ বিষয়ে এসএসসি-র এক আধিকারিক জানান, গ্রুপ-সি শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে পরীক্ষায় বাড়তি সুবিধা মিলবে। অভিজ্ঞতার নিরিখে রাখা হয়েছে ৫ নম্বরেও। এখন পর্যন্ত একাদশ-দ্বাদশে উত্তীর্ণ প্রার্থীদের নথি যাচাইয়ের কাজ চলছে। ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এই কাজ চলবে। এরপর শুরু হবে নবম-দশমে উত্তীর্ণদের নথি যাচাইয়ের কাজ। ডিসেম্বরে দ্বিতীয় সপ্তাহের শুরুতে নবম-দশমের নথি যাচাইয়ের কাজ শুরুর চেষ্টা হচ্ছে। নতুন নিয়োগ প্রক্রিয়ায় যাতে একজনও অযোগ্য থেকে না যায় তার জন্য নথি যাচাইয়ের পদ্ধতিতেও পরিবর্তন আনা হয়েছে। এই উত্তীর্ণ প্রার্থীদের মূলত তিন পর্যায়ে সমস্ত নথি যাচাই করা হচ্ছে। নবম-দশমের ক্ষেত্রেও একই ব্যবস্থা গ্রহণ করা হবে।