সীমান্ত সুরক্ষায় জোর দিতে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) । সোমবার কোচবিহাররের রবীন্দ্রভবনের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, “সীমান্ত সুরক্ষায় জোর দিতে হবে। নাকা চেকিং বাড়াতে হবে, আইনশৃঙ্খলা ভালো ভাবে দেখতে হবে। কোনও মাতব্বরি মানা হবে না।”পাশাপাশি রাজ্য পুলিশকে সাহসের সঙ্গে কাজ করার নির্দেশ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
সোমবার দুদিনের সফরে কোচবিহার গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি প্রশাসনিক সভা করেন। সেখান থেকেই রাজ্য পুলিশের উদ্দেশ্যে কড়া বার্তা দেন তিনি। বলনে, কোচবিহার বর্ডারের জেলা। আইন,শৃঙ্খলা ভালোভাবে দেখতে হবে। এলাকায় শান্তি বজায় রাখতে হবে। বর্ডার এলাকায় অযথা কোনও হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না।” এরপরই রাজ্য পুলিশের উদ্দেশ্যে তাঁর কড়া বার্তা, ভিতু হলে চলবে না। সাহসের সঙ্গে কাজ করতে হবে। এলাকায় নাকা চেকিং বাড়াতে হবে। আপনারা প্রো-অ্যাক্টিভ হয়ে কাজ করবেন।” পাশাপাশি রাজ্যপুলিশকে সতর্ক করে তিনি বলেন, বর্ডার দিয়ে প্রচুর লেনদেন হচ্ছে। ইধার-উধার হচ্ছে।যাঁরা বেশি সমালোচনা করে,তাঁরাই এটা খেয়ে যায়। আর দোষ হয় অন্যলোকের!” এমনকি তিনি বলেন, ভিন রাজ্য থেকে কোনও ক্রিমিনালকে ধরতে আসলে রাজ্যপুলিশকে জানাতে হবে। তাঁর কথায়, অন্য রাজ্য থেকে এখানে এসে গ্রেপ্তার করা চলবে না। কোনও ক্রিমিনালকে ধরতে আসলে রাজ্যর সঙ্গে কথা বলতে হবে। আমরা ক্রিমিনালকে নিশ্চয় অ্যালাও করব না। কিন্তু সাধারণ মানুষ আর ক্রিমিনাল এক নয়।”
উল্লেখ্য এদিনের প্রশাসনিক সভা থেকে তিনি এসআইআর নিয়ে ফের সুর চড়ান। তাঁর দাবি, “আমি থাকতে বাংলায় কোনও ডিটেনশন ক্যাম্প করতে দেব না।” পাশাপাশি রাজ্য সরকারি প্রকল্পের খতিয়ানও এদিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী।





