Header AD

মঙ্গলবার সাতসকালে মা উড়ালপুলে গাড়ি দুর্ঘটনা, গুরুতর আহত এক বাইক আরোহী হাসপাতালে চিকিৎসাধীন

দুর্ঘটনা যেন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে মা উড়ালপুলে। মঙ্গলবার সকালে ফের দুর্ঘটনায় শহরের এই ব্যস্ত ব্রিজ। একের পর এক গাড়ির সংঘর্ষ সাত সকালে। এক লেন থেকে অন্য লেনে গিয়ে ধাক্কা মারল গাড়ি। মা উড়ালপুলে একটি গাড়ি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টো দিকের লেনে এসে অন্য একটি গাড়িতে ধাক্কা মারে। পরে সেই গাড়িতে ধাক্কা মারে আরও একটি বাইক। গুরুতর আহত বাইক আরোহীকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই দুর্ঘটনার জেরে মা উড়ালপুলে বেশ কিছু ক্ষণের জন্য যানজট তৈরি হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

মা উড়ালপুলে গাড়ি চলাচলের সময় গাড়ির গতি নিয়ন্ত্রণে বিধিনিষেধ রয়েছে। গতির ঊর্ধ্বসীমা নির্দিষ্ট করা আছে। তারপরেও বেপরোয়া গতিতে গাড়ি চালানো কমেনি। তবে মঙ্গলবার কী কারণে দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার পর থেকে ওই গাড়ির চালকের কোনও সন্ধান পাওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, গাড়িটি বেশ জোরেই আসছিল। দুর্ঘটনার ফলে ওই গাড়িটির অনেকটা অংশ দুমড়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের অনুমান, ওই গাড়ির চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন। তাই হয়তো দুর্ঘটনা ঘটেছে। তাঁদের অনুমান, ওই গাড়ির চালক দুর্ঘটনার পরক্ষণেই সুযোগ বুঝে পালিয়ে গিয়েছেন। দুর্ঘটনার পরে বাইক আরোহী রাস্তার উপরে প্রায় অচেতন অবস্থায় পড়ে ছিলেন। খোবোড় ডেওয়া হোয় পুলিশে। কিছুক্ষণ পরে অ্যাম্বুলেন্স এসে ওই বাইক আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

উল্লেখ্য। গত সেপ্টেম্বর মাসেও মা উড়ালপুলে পর পর পর পর তিনটি গাড়িতে ধাক্কা মারে একটি গাড়ি। সেই ঘটনার কয়েক মাস পরে ফের দুর্ঘটনা ঘটল মা উড়ালপুলে।