Header AD

প্রজাতন্ত্র দিবসের প্যারেডে প্রথমবার পুলিশের ব্যবহারে ‘AI’ সানগ্লাস

নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে এবার অভিনব প্রযুক্তির সাহায্য নিচ্ছে দিল্লি পুলিশ। দর্শকদের গতিবিধির উপর কড়া নজর রাখতে পুলিশের চোখে থাকছে অত্যাধুনিক ‘AI’ সানগ্লাস। গোটা দেশে এই প্রথম কোনও পুলিশ বাহিনী এমন প্রযুক্তি ব্যবহার করতে চলেছে।লালকেল্লা সংলগ্ন এলাকায় বিস্ফোরণের ঘটনার পর এই প্রথম বড়সড় কোনও জাতীয় অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে। তাই নিরাপত্তা ব্যবস্থায় কোনওরকম ঝুঁকি না রেখে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।

দিল্লি পুলিশের একটি বিশেষ ইউনিট এই AI সানগ্লাস পরে প্যারেড চলাকালীন নজরদারির দায়িত্বে থাকবে। এই স্মার্ট সানগ্লাসে সংযোজিত রয়েছে ‘ফেসিয়াল রেকগনিশন সিস্টেম’ বা FRS, যার মাধ্যমে মুহূর্তের মধ্যেই পরিচয় শনাক্ত করা সম্ভব।