ইএম বাইপাসের বেঙ্গল কেমিক্যালে পথ দুর্ঘটনায় (accident in EM Bypass) মৃত্যু হল একজনের। উল্টোডাঙ্গা ব্রিজ থেকে নামার সময় বেঙ্গল কেমিক্যালের (Bengal chemical)কাছে দুই বাইক আরোহীকে ধাক্কা মারে একটি লরি। ছিটকে পড়েন দুচাকায় থাকা দুই আরোহী। দুজনকে দ্রুত উদ্ধার করে বিধাননগর স্টেট জেনারেল হাসপাতালে (bidhannagar state general Hospital) নিয়ে যাওয়া হয়। সেখানেই একজনের মৃত্যু হয়। অপরজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সঞ্জয় দাস (৪২)। তিনি মানিকতলা থানা (maniktala police station) এলাকার ক্যানাল সাউথ রোডের নেতাজিনগর কলোনির বাসিন্দা। শুক্রবার রাতে ওই ব্যক্তি জামাইয়ের সঙ্গে বাইকে করে লেক টাউনের দিক থেকে ই এম বাইপাস ধরে বেলেঘাটার দিকে আসছিলেন। সেই সময় দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ঘাতক লরিটি অত্যন্ত দ্রুতগতিতে আসছিল। লরিটি পিছন দিক থেকে এসে বাইকে ধাক্কা মারে। ঘাতক লরিটি দুর্ঘটনার পর থেকেই বেপাত্তা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।





