Header AD

SIR আতঙ্কে ফের বিএলওর মৃত্যু মুর্শিদাবাদে! মানসিক চাপেই এই পরিণতি, অভিযোগ পরিবারের

ফের এসআইআর (SIRinBengal) আতঙ্কে মৃত্যু হল এক মহিলা বিএলও র (BLO)। ঘটনাটি ঘটেছে শুক্রবার মুর্শিদাবাদের (Murshidabad) হরিহরপাড়ার শ্রীপুর এলাকায়। পরিবার সূত্রে খবর , বুথের বহু ভোটার হিয়ারিংয়ে ডাক পেয়েছিলেন এবং তাঁদের সকলের নাম চূড়ান্ত তালিকায় থাকবে কি না, তা নিয়ে চিন্তায় ছিলেন বিএলও। শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। ঘটনা ঘিরে শোরগোল পড়েছে এলাকা জুড়ে।

জানা গিয়েছে, মৃত বিএলও র নাম মায়া মুখোপাধ্যায়। পরিবার সূত্রে খবর, মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার শ্রীপুর নামুপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা ছিলেন মায়াদেবী। শ্রীপুর ২৫১ নম্বর বুথের বিএলও ছিলেন তিনি। মৃতের পরিবারের দাবি, কার্যত জোর করেই এই কাজ চাপানো হয়েছিল তাঁর কাঁধে। তিনি বিএলও হতে চাননি। ফলে প্রথম থেকেই প্রবল মানসিক চাপে ছিলেন মায়াদেবী। তাঁর ২৫১ নম্বর বুথের বহু ভোটার হিয়ারিংয়ের নোটিস পেয়েছিলেন। আর চূড়ান্ত ভোটার তালিকায় তাঁদের নাম থাকবে কি না তা নিয়ে আতঙ্কে এবং দুশ্চিন্তায় ছিলেন ওই মহিলা। এসবের মাঝেই শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।