পুরুলিয়া জেলার বান্দোয়ান (বরাবাজার) এলাকার এক পরিযায়ী শ্রমিককে মহারাষ্ট্রে খুন করা হয়েছে বলে অভিযোগ। নিহতের নাম সুখেন মাহাতো। তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন বলে জানা গিয়েছে।পরিবার সূত্রে খবর, সুখেন কাজের সূত্রে মহারাষ্ট্রের পুনে শহরে থাকতেন। অভিযোগ, বাংলা ভাষায় কথা বলাকে কেন্দ্র করেই তাঁর উপর হামলা চালানো হয় এবং পরে তাঁকে নৃশংসভাবে খুন করা হয়। যদিও এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এখনও চলছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট রাজ্যে বর্তমানে বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।নিহতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। সুখেন মাহাতো ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে সদস্য। স্থানীয় নেতৃত্ব ইতিমধ্যেই তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছে এবং সবরকম সহায়তার আশ্বাস দিয়েছে বলে জানা গিয়েছে।ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।





