Header AD

SIR আবহে বুধে ফের রাজ্য মন্ত্রীসভার বৈঠকে মুখ্যমন্ত্রী

এস আই আর আবহে কেন্দ্র-নির্বাচন কমিশন- রাজ্য সংঘাতে বঙ্গ রাজনীতি উত্তপ্ত। এই আবহে বুধবার ফের রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসতে চলেছেন । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে নবান্নে এই বৈঠক হওয়ার কথা। মন্ত্রিসভার সব সদস্যকে সেখানে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন দপ্তরে শূন্যপদ পূরণ, ঘোষিত সরকারি প্রকল্পের কাজ দ্রুত শুরু করা -সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার সম্ভবনা রয়েছে।

এছাড়াও অন্তর্বর্তী বাজেটে ঘোষিত একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পের বাস্তবায়ন নিয়েও আলোচনা হতে পারে বলে খবর। বর্তমানে রাজ্যজুড়ে অফলাইন ও অনলাইনে লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, কৃষকবন্ধু-সহ বিভিন্ন প্রকল্পে আবেদন গ্রহণ চলছে। এই আবেদন প্রক্রিয়ার অগ্রগতি, পরিসংখ্যান এবং ভবিষ্যৎ রূপরেখা নিয়েও মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হওয়ার সম্ভবনা রয়েছে।