Header AD

নববর্ষের প্রভাতে গণতন্ত্রের ডাক! মমতার বার্তায় শুভেচ্ছার সঙ্গে সতর্কবার্তাও

cm poila boishakh

বাংলা নববর্ষ উপলক্ষে রাজ্যের মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নতুন বছরের সূচনায় তিনি শুধু শুভেচ্ছা জানানোর মধ্যেই সীমাবদ্ধ থাকেননি, বরং নাগরিকদের নিজেদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় সচেতন হওয়ার আহ্বানও জানিয়েছেন।শুধু তাই নয়, নাম না করে বিজেপিকে নিশানা করেও বার্তা দিয়েছেন বাংলার বিদায়ী মুখ্যমন্ত্রী। নিজের সোশ্যাল মিডিয়া পেজে ভিডিও পোস্ট করে বাংলার মানুষকে সতর্ক থাকার আবেদন জানিয়েছেন। শুভেচ্ছায় তিনি লিখেছেন, “রাজ্যের সকল প্রান্তের মানুষকে হৃদয়ের অন্তর থেকে জানাই বাংলা নববর্ষের শুভনন্দন। এই নবীন ঊষালগ্নে আপনাদের প্রত্যেকের জীবন হয়ে উঠুক গ্লানিমুক্ত। নতুনের এই আবাহনে প্রতিটি প্রাণ পবিত্রতায় ভরে উঠুক।”

সোশ্যাল মিডিয়ায় নিজের লেখা ও সুর করা একটি গান পোস্ট করেছেন। সেই সঙ্গে এদিন ভিডিও বার্তার মাধ্যমে তিনি বলেন, নতুন বছরের এই সূচনায় মানুষের জীবন হোক গ্লানিমুক্ত ও পবিত্রতায় ভরপুর। নাম না করে বিজেপি ও কমিশনকে নিশানা করে তিনি বলেন, “বাংলা সর্বধর্ম, বর্ণ, জাতির সমন্বয়ের পীঠস্থান। দিল্লির জমিদাররা আমাদের ওপর অনেক অত্যাচার করছে। বিজেপির ভ্যানিশ ওয়াশিং মেশিন আমাদের ওপর অনেক জুলুম করছে। এর বদলা নিন।” পাশাপাশি বাংলার মানুষের কাছে তাঁর আবেদন, “দাঙ্গা, সন্ত্রাস,রক্ত নয় । আসুন আমরা শান্তি, সম্প্রীতির নতুন ভোর নিয়ে আসি।”

সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘রাজ্যের সকল প্রান্তের মানুষকে হৃদয়ের অন্তর থেকে জানাই বাংলা নববর্ষের শুভনন্দন। এই নবীন ঊষালগ্নে আপনাদের প্রত্যেকের জীবন হয়ে উঠুক গ্লানিমুক্ত। নতুনের এই আবাহনে প্রতিটি প্রাণ পবিত্রতায় ভরে উঠুক। আমাদের বাংলা যেমন শিল্প-সংস্কৃতির পীঠস্থান, তেমনই সর্বধর্ম সমন্বয়ের পীঠস্থান। কিছু অশুভ শক্তি এই বাংলাকে কলুষিত করতে উঠেপড়ে লেগেছে। মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে দিল্লির জমিদাররা। মনে রাখবেন, এদের গণতান্ত্রিকভাবে জবাব দিতে হবে। আজকের এই শুভ দিনে আসুন আমরা সমবেতভাবে শপথ নিই; সবরকম সংকীর্ণতার দেওয়াল ভেঙে আমরা বেরিয়ে আসব। কোনও বিভেদকামী-স্বৈরাচারী শক্তি যেন আমাদের চিরকালীন শান্তি, ঐতিহ্যগত সম্প্রীতি আর সৌহার্দ্যের বন্ধন ছিন্ন করতে না পারে। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আসন্ন বিধানসভা নির্বাচনে নিজেদের গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে – জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসের সকল মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করুন।’

তাঁর কথায়, সব ধরনের বিভেদ দূর করে মিলেমিশে থাকার শপথ নেওয়াই হোক এই নববর্ষের অঙ্গীকার।