Header AD
Trending

ফল ঘোষণার পর তৃণমূলের অন্দরে টানাপোড়েন, ‘দলের নির্দেশ নয়, এলাকায় পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত’ বিধায়কদের

TMC split

ভোটের ফল প্রকাশের পর কলকাতায় তৃণমূলের (TMC) একাধিক বিধায়ক বৈঠকে বসেন। সূত্রের দাবি, সেই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়েছে। বিধায়কদের একাংশের মত, এখন থেকে শুধুমাত্র দলের নির্দেশ মেনে চলার বদলে নিজেদের এলাকার পরিস্থিতি বিচার করেই পদক্ষেপ করা উচিত।

বৈঠকে উপস্থিত কয়েকজন বিধায়কের অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে দলের অবস্থান বা বার্তা স্পষ্ট নয়। সেই কারণেই তাঁরা মনে করছেন, স্থানীয় বাস্তবতা বুঝে নিজেদের মতো করে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়াই বেশি কার্যকর হবে। সূত্রের খবর, এই মতের সঙ্গে বৈঠকে উপস্থিত অধিকাংশ বিধায়কই সহমত হয়েছেন। এমনকি দলের প্রথম সারির এক প্রভাবশালী বিধায়ক বৈঠকে উপস্থিত না থাকলেও, তিনি নাকি এই অবস্থানকে সমর্থন জানিয়েছেন।

এদিকে আগামী শুক্রবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee) বিভিন্ন জেলার নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন। তবে সেখানে দলের একাধিক বিধায়ককে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানা গিয়েছে। কেন তাঁদের বাদ রাখা হল, তা নিয়ে দলের অন্দরেই জল্পনা ও ধোঁয়াশা তৈরি হয়েছে।