Header AD
Trending

জন্মদিনে কেক কাটা নিয়ে বিতর্ক! বিজেপিকে মোক্ষম জবাব দিলেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা

দলের নির্দেশে বুধবার ত্রিপুরা গিয়েছেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা।  ওই দিনই ছিল তাঁর জন্মদিন। সেই উপলক্ষে বিমানবন্দরে তৃণমূলের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে কেক কাটেন বনমন্ত্রী।নিজের হাতেই কেক খাইয়ে দেন দলীয় সহকর্মীদের। এই ঘটনাকে কেন্দ্র করে বনমন্ত্রীকে কটাক্ষে বিদ্ধ করে বিজেপি । কেক খাওয়া নিয়ে বিজেপির মিথ্যাচারের মোক্ষম  জবাব দিলেন  বিরবাহা হাঁসদা।

বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বনমন্ত্রী নিজের ক্ষোভ উগরে দিয়ে বলেন ,” ভোর ৪টের সময়  বাড়ি থেকে বেরিয়েছিলাম। ফ্লাইটে ওঠার আগেই ভেবেছিলাম কিছু খাই এবং সেই হিসেবেই  একটা কাপ কেক কিনেছিলাম । আমার সহকর্মীরা আমাকে হ্যাপি বার্থডে উইশ করেছেন এবং  ভদ্রতার খাতিরে আমি আমার এঁটো করা কেক একটু করে দাদা দিদিদের খাইয়ে ছিলাম”।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন , “আমি আদিবাসী মেয়ে বলে হয়তো আমার কেক খাওয়াটা তাদের গায়ে লেগেছে। আমরা দেখেছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন জন্মদিন পালন করেন সেটা নিয়ে কেউ কখনও কোন প্রশ্ন করে না ।কারণ তিনি আদিবাসী নন। আমি আদিবাসী আর আদিবাসীদের কেক তো খাওয়া বারণ।“ এরপর তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন “যাদের রুচি বোধ নেই এমন নেতা কর্মীদের দিয়ে বাংলা দখলের স্বপ্ন দেখছেন দিল্লির বিজেপি নেতারা।একটা সামান্য কেক কাটাকে কেন্দ্র করে এরা যে নোংরামি করছেন , তাদের দিয়ে আর যাইহোক এদের দিয়ে বাংলা দখল হয় না ।এটা যত তাড়াতাড়ি বিজেপি নেতৃত্বকে বুঝতে পারবে ততই মঙ্গল ।“