Header AD

দেবাশিস কুমারের বাড়িতে আয়কর হানা ঘিরে বিতর্ক,  কমিশনে নালিশ তৃণমূলের

IncomeTax Raid

ভোটের আগে রাজনৈতিক উত্তেজনার মাঝেই আয়কর দপ্তরের তল্লাশি (Income Tax Raid) ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। শুক্রবার প্রায় ১৫ ঘণ্টা ধরে রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের (Debasish Kumar) বাড়ি ও নির্বাচনী কার্যালয়ে অভিযান চালায় আয়কর দপ্তর। তল্লাশির সময় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল বলে জানা গিয়েছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress) নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে।

বাংলার শাসক দলের অভিযোগ, আদর্শ আচরণবিধি চলাকালীন কোনও জনপ্রতিনিধিকে কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে এভাবে হেনস্তা করা আইনবিরুদ্ধ। তল্লাশির নামে একজন প্রার্থীকে দীর্ঘ সময় বাড়িতে আটকে রাখা হয়েছে বলেও দাবি করা হয়েছে। তৃণমূলের চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রার্থীরা মনোনয়ন জমা দেওয়ার সময় নিজেদের সম্পত্তির হলফনামা নির্বাচন কমিশনে জমা দেন। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরও ভোটের ঠিক আগে কেন এমন তড়িঘড়ি অভিযান চালানো হল, তা নিয়ে প্রশ্ন তুলেছে টিএমসি।

দলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার (Joyprakash Majumdar) অভিযোগ করেছেন, ভোটের আগে তৃণমূল নেতাদের মনোবল ভাঙতেই কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, অতীতেও এমন ঘটনা ঘটেছে এবং এবারও একই কৌশল নেওয়া হয়েছে বলে তাঁদের ধারণা। সমগ্র বিষয়টি খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ করার জন্য নির্বাচন কমিশনকে (Election Commission of India) এর কাছে আবেদন জানিয়েছে তৃণমূল কংগ্রেস।