রাজ্যের নতুন বাজেটে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণার পাশাপাশি ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনকে সরকারি ছুটির দিন হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। আগামী দিনে প্রতি বছর ৬ জুলাই, তাঁর জন্মবার্ষিকীতে রাজ্য সরকারি দফতর ও অফিসে ছুটি থাকবে বলে বিধানসভায় ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
এ বছর ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ কর্মসূচিও গ্রহণ করেছে রাজ্য সরকার। তাঁর স্মৃতিকে সংরক্ষণ ও নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে জোর দেওয়া হয়েছে বাজেটে। হুগলির জীরাটে অবস্থিত তাঁর পৈতৃক ভিটে সংরক্ষণ ও উন্নয়নের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। সেখানে গ্রন্থাগার, স্মৃতিসৌধ, পার্ক-সহ একাধিক পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
এছাড়াও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মরণে ১২৫ ফুট উচ্চতার একটি মূর্তি নির্মাণ করা হবে। বাজেটেও সেই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দের কথা উল্লেখ করা হয়েছে।
বিধানসভায় বাজেট পেশের সময় অর্থমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের ইতিহাসে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর আদর্শ ও কর্মকাণ্ডকে সামনে রেখে বিভিন্ন সাংস্কৃতিক ও স্মারক প্রকল্প বাস্তবায়নের কথাও ঘোষণা করা হয়েছে।
রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৩ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পক্ষ’ পালন করা হবে। এই সময় জুড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে আলোচনা সভা, স্মরণ অনুষ্ঠান এবং সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হবে।
উল্লেখ্য, সম্প্রতি পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকার উল্লেখ করে বলেন, দেশভাগের অস্থির পরিস্থিতিতে পশ্চিমবঙ্গকে ভারতের অংশ হিসেবে বজায় রাখতে তাঁর অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ঐতিহাসিক ভূমিকাকেই নতুন করে তুলে ধরতে উদ্যোগী হয়েছে রাজ্যের বিজেপি সরকার।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে সরকারি ছুটি, বাজেটে বড় ঘোষণা বিজেপি সরকারের