Header AD

‘একটা কাজ যদি করত!’ ফারাক্কার ড্রেজিং নিয়ে কেন্দ্রকে নিশানা মমতার

Burwan cm

“মুর্শিদাবাদের সবচেয়ে বড় সমস্যা গঙ্গার ভাঙন। ফারাক্কায় ড্রেজিং হয় না বলে মালদা, মুর্শিদাবাদে প্রতিবছর বন্যা হয়। যখন ফারাক্কার জল বাংলাদেশকে দেওয়া হয়েছিল তখন কেন্দ্র সরকার থেকে চুক্তি করে বলা হয়েছিল ৭০০ কোটি টাকা সেই এলাকার উন্নয়নের জন্য রাজ্য সরকারকে দেবে। আজ পর্যন্ত সেই টাকা দেয়নি।” মুর্শিদাবাদের বড়ঞার নির্বাচনী জনসভা থেকে ফারাক্কার ডেজিং নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি ভোটের ময়দানে এসআইআর -এ নাম বাদ পড়া প্রসঙ্গে বড়ঞার সভা থেকে কমিশন ও বিজেপিকে একযোগে নিশানা করে তৃণমূল সুপ্রিমোর হুঙ্কার “বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র জমি।”

বড়ঞা কেন্দ্রে এ বার তৃণমূল প্রার্থী করেছে প্রতিমা রজককে। তাঁর সমর্থনে মমতা বুধবার সভা করেছেন ডাকবাংলা কিষান মান্ডি মাঠে। এদিন সেই সভা থেকে ভাগীরথীর ভাঙন নিয়ে কেন্দ্রকে নিশানা করেন মমতা। বড়ঞায় তৃণমূলনেত্রীর মন্তব্য, ‘একটা কাজ যদি করত।’ তিনি একটু সময় দিতে বলেন। রাজ্যের তরফে ড্রেজিং-সহ সংস্কারের কাজ হবে বলে প্রতিশ্রুতি দেন তৃণমূলনেত্রী। তিনি বলেন, “ফারাক্কা ড্রেজিং হয় না বলে, সেই জলে প্লাবন হয়। মালদা, মুর্শিদাবাদ ভাঙন প্রবণ জেলা। ভাগীরথীর জলে ভাঙছে ঘরবাড়ি, বিপন্ন বহু মানুষ। আগে গঙ্গা অ্যাকশন প্ল্যান কেন্দ্রের অধীনে ছিল। তারা সব বাতিল করে দিয়েছে। একটা কাজও বিজেপি করে না। তবু আমরা আমাদের সামর্থ অনুযায়ী যতটা পেরেছি করেছি। সুতি, লালগোলা, ভগবানপুর ব্লকে গঙ্গা ভাঙন প্রতিরোধে আমরা কিছুটা চেষ্টা করেছি। আগামী দিনে সুযোগ পেলে আমি পরিকল্পনা করে সেই কাজ করব। আমরা ভেবেছিলাম কেন্দ্রীয় সরকার করবে। কিন্তু সেটা করেনি।”

এসআইআর নাম বাদ যাওয়া নিয়ে কমিশনের বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, ‘‘আমার পরিবারেরও দু’-এক জনের নাম বাদ গিয়েছিল। এখন উঠেছে। ওরা ভাবছে, এ ভাবে সরকার নিয়ে নেবে? এত সহজ? বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র জমি।’’একই সঙ্গে বিজেপি (BJP) ও কমিশনকে (Election Commission Of India) একযোগে নিশানা করে বিস্ফোরক অভিযোগ করে তিনি বলেন, ” বিজেপি ‘টার্গেট’ করেছে পশ্চিমবঙ্গকে। তিনি বলেন, ‘‘পরশুদিন নাকি আইটিবিটির ডিজি এসেছিল কলকাতায়। বলেছে মেয়েদের পরীক্ষা করে দেখা হবে। চেক করা হবে। আমি বললাম, বাংলা কিন্ত অন্যরকম। মেয়েদের দিয়েও যদি গায়ে হাত দিয়ে কোনও রকম অসম্মান করো, তারা কিন্তু মুখ বুজে থাকবে না। প্রতিবাদ করবে।’’

সাধারণের প্রতি তাঁর সতর্কবার্তা, ‘‘কেউ কেউ কমিউনাল কথা বলে ভোট কাটতে চেষ্টা করবে। একটা ভোটও ভাগাভাগি করতে দেবেন না। এটা বিজেপির খেলা। টাকা দিয়ে কাউকে কাউকে কিনে নেয়। ইলেকশনের আগে দেয় ক্যাশ। তার পর দেয় গ্যাস।আমরা ধর্মের নাম করে হানাহানির কথা বলি না। ’’তিনি অভিযোগ করেন ‘তুমি চুপি চুপি ছুপারুস্তমের মতো লোক ঢোকাও নিজের স্বার্থে।’’