পশ্চিম এশিয়ায় চলতি যুদ্ধের (gulf war ) প্রভাবে আন্তর্জাতিক অর্থনীতিতে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে ভারতীয় মুদ্রার উপর। শুক্রবার ডলারের বিপরীতে টাকার (dollar to inr today) সর্বকালের সর্বনিম্ন স্তরে নেমে গিয়ে দাঁড়ায় ৯৩.২৪ টাকা, যা আগে কখনও দেখা যায়নি। বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে অস্থিরতার পরিস্থিতিতে বিনিয়োগকারীরা তুলনামূলকভাবে নিরাপদ মনে করে মার্কিন ডলারের দিকে ঝুঁকছেন। এর ফলে ডলারের চাহিদা বাড়ছে এবং অন্যান্য মুদ্রার মতো ভারতীয় রুপির উপরও চাপ সৃষ্টি হচ্ছে।
এর আগে ৪ মার্চ প্রথমবার টাকার দাম ৯২ টাকার গণ্ডি অতিক্রম করে। এরপর অল্প সময়ের মধ্যেই আরও পতন ঘটে এবং তা ৯২.৩০ টাকায় পৌঁছায়। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এই পতন অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছিল, যা শুক্রবার আরও স্পষ্ট হয়ে ওঠে।
এদিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও (brent crude price) দ্রুত বাড়ছে এবং ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গিয়েছে। ভারত যেহেতু তেল আমদানির উপর অনেকটাই নির্ভরশীল, তাই তেলের মূল্যবৃদ্ধি দেশের অর্থনীতির উপর বাড়তি চাপ সৃষ্টি করছে। বিশ্লেষকদের মতে, তেলের দাম যদি ১২০ ডলারে পৌঁছে যায়, তাহলে টাকার মূল্য আরও কমে ডলারপিছু ৯৪ টাকা হতে পারে।
তবে এই পরিস্থিতির মধ্যেও ভারতের শেয়ার বাজারে (indian share market) কিছুটা ইতিবাচক প্রবণতা দেখা গেছে। সেনসেক্স প্রায় ৮০০ পয়েন্টের উত্থান-পতনের মধ্যে ঘোরাফেরা করছে।





