Header AD

‘আমার বেলাতেই শুধু পরিবারতন্ত্র?’ টিকিট না পেয়ে বিস্ফোরক রিঙ্কু, বিজেপির প্রার্থী তালিকা নিয়ে প্রশ্ন

Rinku Mazumder

২০২৬ সালের বিধানসভা ভোটকে (election 2026) সামনে রেখে বহুদিন ধরেই প্রার্থী হওয়ার আশায় দলের কাছে নিজের জীবনপঞ্জি জমা দিয়েছিলেন BJP নেত্রী রিঙ্কু মজুমদার (Rinku Mazumder)। দীর্ঘদিন দলের সঙ্গে যুক্ত থাকার সুবাদে এবারের নির্বাচনে সুযোগ পাবেন বলেই আশা করেছিলেন তিনি। কিন্তু দল ঘোষিত দুই দফার প্রার্থী তালিকায় (BJP candidate list) তাঁর নাম না থাকায় চরম হতাশা তৈরি হয়েছে তাঁর মধ্যে।

প্রার্থী তালিকা প্রকাশের পরই দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছেন রিঙ্কু। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, রাজারহাট-নিউটাউন (Rajarhat-Newtown) এবং বীজপুর—এই দুই কেন্দ্রে যাঁদের প্রার্থী করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি ও অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ রয়েছে। তিনি জানান, এই বিষয়ে দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশালকে আগেই অবগত করেছিলেন।

রিঙ্কুর দাবি, অভিযোগের ভিত্তিতে প্রমাণ দিলে প্রার্থী বদলের আশ্বাস দেওয়া হলেও পরে সেই বিষয়ে আর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এর ফলে তাঁর মনে হয়েছে, একবার প্রার্থী ঘোষণা হয়ে গেলে তা পরিবর্তনের বিষয়ে দল আর আগ্রহী নয়। তিনি আরও বলেন, দীর্ঘদিন দলের হয়ে কাজ করার পরও তাঁকে গুরুত্ব দেওয়া হয়নি। এমনকি তাঁকে স্বামী দিলীপ ঘোষকে (Dilip Ghosh) জেতানোর জন্য প্রচার করতে বলা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এই প্রসঙ্গে তিনি ‘পরিবারতন্ত্র’-এর প্রশ্ন তোলেন এবং দাবি করেন, অন্য ক্ষেত্রেও পরিবারের সদস্যদের প্রার্থী করা হলেও তাঁর ক্ষেত্রে সেই যুক্তি দেখানো হচ্ছে। তাঁর প্রশ্ন, “বীজপুরের যিনি প্রার্থী, তিনি তো অর্জুন সিং (Arjun Singh) ঘনিষ্ঠ। এমনকী ওখানেও বাবা-ছেলে (অর্জুন সিং-পবন সিং) প্রার্থী হয়েছেন। শুধু আমার বেলায় পরিবারতন্ত্র?”

দলের এই সিদ্ধান্তে অসন্তোষের সুর আরও জোরালো হয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে।