Header AD

SIR শুনানিতে ডাক কাকলি ঘোষদস্তিদারের পরিবারের সদস্যদের ! ‘হেনস্তা’র অভিযোগে সরব তৃণমূল সাংসদ

kakoli

খসড়া তালিকায় নাম থাকা সত্ত্বেও SIR শুনানিতে ডাকা হয়েছে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের ৪ সদস্যকে। এই চার সদস্যকে নথি নিয়ে শুনানিতে হাজির থাকার নোটিস দিয়েছে নির্বাচন কমিশন। বাদ যায়নি সাংসদের বৃদ্ধা মাও! এরপরই জাতীয় কমিশনের বিরুদ্ধে ‘হেনস্তা’র অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূল সাংসদ।

জানা গিয়েছে, শুনানি পর্বে ডাকা হয়েছে বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদারের মা, দুই পুত্র ও তাঁর বোনকে। সাংসদের মা ও বোন বারাসতের মধ্যমগ্রামের ভোটার। কাকলির দুই ছেলে বিশ্বনাথ ও বৈদ্যনাথ পেশায় চিকিৎসক। তাঁরা কলকাতার ভোটার।

কিন্তু খসড়া তালিকায় নাম থাকা সত্ত্বেও কেন শুনানিতে ডাকা হয়েছে তাঁদের ? তা জানা না গেলেও অনুমান, ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে তাঁদের মিল নেই বলেই এই ডাক। সাংসদের অভিযোগ, “নির্বাচন কমিশন যা ইচ্ছা করছে। জনপ্রতিনিধিদের পরিবারের সদস্যদের এইভাবে ডাকা হলে, সাধারণ মানুষের উপর দিয়ে কী ঝড় যাচ্ছে তা বোঝাই যাচ্ছে।” এই প্রসঙ্গে শনিবার দুপুরে কাকলি সাংবাদিক বৈঠক করবে বলে খবর।

উল্লেখ্য, শনিবার থেকে রাজ্যজুড়ে এসআইআরের শুনানি পর্ব শুরু হয়েছে। প্রথম দফায় যাঁদের ‘ম্যাপিং’ হয়নি তাঁদের শুনানিতে ডাকা হচ্ছে। অর্থাৎ ২০০২ সালের ভোটার তালিকা অনুযায়ী, যাঁরা নিজের বা আত্মীয়ের কোনও বিবরণ দিতে পারেননি, সেই সব ভোটারকে ডাকা হচ্ছে। সেই পর্বেই শুনানিতে ডাক পেয়েছেন সাংসদ কাকলির দুই ছেলে, মা, ও বোন ।