Header AD
Trending

প্রথম দিনের মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নেই , পড়ুয়াদের আগামী ভবিষ্যতের জন্য শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর

মাধ্যমিক মানেই পড়ুয়াদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা—উত্তেজনা, স্বপ্ন আর প্রত্যাশার মেলবন্ধন। সোমবার থেকে শুরু হল ২০২৬ সালের মাধ্যমিক- ছাত্রজীবনের প্রথম বড় পরীক্ষা। প্রথম দিনে নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে প্রথম ভাষার পরীক্ষা। রাজ্যের ২৬৮২টি পরীক্ষা কেন্দ্রে কয়েক ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন এই গুরুত্বপূর্ণ পরীক্ষায়। এই উপলক্ষে পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও উৎসাহবার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ নজর রয়েছে মাধ্যমিক পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনার ওপর। পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, মাধ্যমিক জীবনের একটি বড় ধাপ হলেও অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। সুস্থ শরীর ও শান্ত মন নিয়েই পরীক্ষা দেওয়ার পরামর্শ দেন তিনি। পাশাপাশি তিনি আশাবাদী যে, এই পরীক্ষায় সাফল্যের মাধ্যমে পড়ুয়ারা ভবিষ্যতে বাংলার মুখ আরও উজ্জ্বল করবে।

মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতি নিয়েও রাজ্যের তরফে পূর্ণ আশ্বাস দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে মধ্যশিক্ষা পর্ষদ, বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং জেলা প্রশাসন সমন্বিতভাবে পরীক্ষার্থীদের সহায়তায় তৎপর রয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা ও পরিবহণ ব্যবস্থার দিকে যেমন বিশেষ নজর দেওয়া হয়েছে, তেমনই কড়া নজরদারির পাশাপাশি রাখা হয়েছে মেডিকেল টিমের ব্যবস্থাও।
সব মিলিয়ে, আত্মবিশ্বাস আর সঠিক প্রস্তুতিই এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের এগিয়ে যাওয়ার প্রধান সম্বল।