Header AD
Trending

রাজ্যের নতুন প্রশাসক শুভেন্দু, তবু মমতার সোশাল মিডিয়া প্রোফাইলে এখনও নামের পাশে ‘মুখ্যমন্ত্রী’!

cm profile

বাংলার রাজনীতিতে বিরাট পালাবদল! ২০২৬ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে ক্ষমতায় এসেছে BJP। আগামীকাল রাজ্যের প্রথম বিজেপি সরকারের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠান। কিন্তু নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)অবস্থানকে ঘিরে। তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে এখনও ‘মুখ্যমন্ত্রী’ শব্দটি জ্বলজ্বল করছে!

জনতার রায় মেনে মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর বদলে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, তাঁর বিরুদ্ধে চক্রান্ত হয়েছে এবং তিনি নির্বাচনে হারেননি। সেই কারণেই ইস্তফা দেবেন না বলেও স্পষ্ট জানিয়েছিলেন তিনি। এমনকি রাষ্ট্রপতি শাসন জারি হলেও পদ ছাড়বেন না বলে মন্তব্য করেছিলেন তৃণমূল নেত্রী।

যদিও সাংবিধানিক নিয়ম মেনেই ৭ মে তৃতীয় মমতা সরকারে মেয়াদ শেষ হয়েছে। এরপর বৃহস্পতিবার রাজ্যপাল আর এন রবি (R. N. Ravi) বিধানসভা ভঙ্গের নির্দেশ জারি করেন। ইতিমধ্যে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নামও ঘোষণা করা হয়ে গিয়েছে। ফলে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রীর পদে আর নেই মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে বিতর্ক এখানেই শেষ হয়নি। সোশাল মিডিয়ায় নজর রাখলে দেখা যাচ্ছে, এখনও তাঁর বায়োতে লেখা রয়েছে ‘Chief Minister, West Bengal’। অর্থাৎ সরকারি ভাবে পদচ্যুত হওয়ার পরও ডিজিটাল পরিচয়ে কোনও পরিবর্তন আনেননি তিনি। বিষয়টি ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

বাংলা এর আগেও ক্ষমতার পরিবর্তন দেখেছে। ২০১১ সালে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee) নির্বাচনের ফল মেনে দ্রুত রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছিলেন। পরে প্রকাশ্যেই স্বীকার করেছিলেন, মানুষের রায়ই শেষ কথা। নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার পর ২০২৬-এর এই রাজনৈতিক পরিবর্তনের আবহে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে রাজনৈতিক মহলে।