Header AD

কলকাতায় মোদির প্রচার ঘিরে ট্রাফিক নিয়ন্ত্রণ! কোন রাস্তা কবে বন্ধ থাকবে জেনে নিন

kolkata traffic

২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোটকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। এই পর্বে কলকাতা, হাওড়া-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভোটগ্রহণ হবে। তার আগে প্রথম দফার ভোটের দিনই অর্থাৎ ২৩ এপ্রিল ফের রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। ফলে শহরে ভিভিআইপি চলাচল ঘিরে কড়া নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)।

শহরের রাস্তায় যানজট এড়াতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ও শুক্রবার (২৪ এপ্রিল) বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় আংশিক বা সম্পূর্ণ যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে ট্রাফিক বিভাগের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে (Traffic Update)। ট্রাফিক বিভাগের তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৪টা – রাত ৮টা পর্যন্ত শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ হবে। তার মধ্যে রয়েছে –
হাওড়া ব্রিজ
ব্র্যাবোর্ন রোড ফ্লাইওভার ও ব্র্যাবোর্ন রোড
বিবিডি বাগ পূর্ব
ওল্ড কোর্ট হাউস স্ট্রিট
গভর্নমেন্ট প্লেস ইস্ট
দ্বিতীয় হুগলি সেতু
কেপি র‍্যাম্প ও কেপি রোড
রেড রোড
নেতাজি মূর্তি সংলগ্ন এলাকা
আর আর অ্যাভিনিউ
লোক ভবন দক্ষিণ গেট ও সংলগ্ন রাস্তা
একই ভাবে শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮:৩০ – বিকেল ৪:৩০ পর্যন্ত প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচার ঘিরে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। কলকাতা ট্রাফিফ পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী এই সময়সীমায় আরও বিস্তৃত এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ থাকবে। তার মধ্যে রয়েছে —

লোক ভবন সাউথ গেট, আর আর অ্যাভিনিউ
রেড রোড, কিংস ওয়ে
স্ট্র্যান্ড রোড
সেন্ট জর্জেস গেট রোড থেকে হেস্টিংস র‍্যাম্প
হেস্টিংস ক্রসিং, ঘোড়া পাস
কেপি রোড, ১১ ফারলং গেট
লাভার্স লেন, হসপিটাল রোড (ইস্ট সহ)
এজেসি বোস রোড ও ফ্লাইওভার
মা ফ্লাইওভার
ইএম বাইপাস
উল্টোডাঙ্গা নিউ ফ্লাইওভার
ধলাই ব্রিজ

পাশাপাশি পণ্যবাহী যানবাহনের ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে শুক্রবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত লোক ভবন ও সংলগ্ন এলাকায় সব ধরনের ভারী পণ্যবাহী যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

গভর্নমেন্ট প্লেস ইস্ট থেকে এসপ্ল্যানেড রো ইস্ট ক্রসিং হয়ে ওল্ড কোর্ট হাউস স্ট্রিট ও বিবিডি বাগ সাউথ পর্যন্ত রাস্তায় থাকছে বিশেষ ট্রাফিক ব্লক। বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে শুক্রবার সকাল ১১টা পর্যন্ত এই রাস্তা গুলি পুরোপুরি বন্ধ থাকবে (উভয়মুখী)। তবে জরুরি পরিষেবা এর আওতায় পড়বে না।

উল্লেখ্য, ভিভিআইপি কর্মসূচির উপর নির্ভর করে কর্তব্যরত ট্রাফিক পুলিশ প্রয়োজনে যে কোনও সময় রুট পরিবর্তন বা যানবাহন ঘুরিয়ে দিতে পারে। তাই যাত্রীদের আগেভাগে রুট পরিকল্পনা করে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।