Header AD

প্রকাশিত হল তৃণমূলের নির্বাচনের ইস্তাহার ‘প্রতিজ্ঞা’, চিকিৎসা ও শিক্ষার পরিকাঠামো উন্নয়নে জোর

Trinmool Manifesto

তৃণমূল কংগ্রেস এবার রাজ্যের বিধানসভা নির্বাচনের ইস্তাহার (Trinamool Manifesto) ঘোষণা করল। শুক্রবার বিকেলে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৬ টি ভাষায় লেখা এই ইস্তাহার প্রকাশ করেন। কালীঘাটে নিজের বাসভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে তাঁর সঙ্গে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ইস্তাহারে উল্লেখ করা হয়েছে যে রাজ্যে আগামী দিনে আরও সাতটি নতুন জেলা গঠিত হবে। এছাড়া সামগ্রিক ভৌগোলিক পুনর্গঠনের মাধ্যমে পুরসভার সংখ্যা বৃদ্ধি করা হবে। এই পরিকল্পনার লক্ষ্য হল প্রশাসনিক পরিষেবাকে আরও নাগরিকবান্ধব ও দক্ষ করা। মমতা জানিয়েছেন, এই পদক্ষেপ রাজ্যের সমন্বিত উন্নয়ন ও প্রশাসনিক কার্যকারিতা বৃদ্ধির দিকে এক গুরুত্বপূর্ণ ধাপ। এই ইস্তাহারকে রাজ্য রাজনীতিতে একটি বড় কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা আসন্ন নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসকে (TMC) শক্তিশালী অবস্থানে নিয়ে আসতে সাহায্য করবে।

তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারের নাম রাখা হয়েছে ‘প্রতিজ্ঞা’। তৃণমূল সুপ্রিমো এদিন ঘোষণা করেন, রাজ্যে ‘দুয়ারে চিকিৎসা’ পরিষেবা চালু হবে। ইস্তাহারে দেওয়া হয়েছে বেকার ভাতা, নতুন বাড়ি নির্মাণ, প্রতি পরিবারে নিরাপদ পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি। এছাড়া ১০ লক্ষ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যও উল্লেখ করা হয়েছে। মোট ১০টি প্রতিজ্ঞা ঘোষণা করা হয়েছে, যা রাজ্যের উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। শীঘ্রই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ অন্যান্য তারকা নেতারা প্রার্থীদের হয়ে প্রচারে নামবেন। এদিনের সাংবাদিক সম্মেলনে দলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্তাহারে শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, পানীয় জল, কর্মসংস্থানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। রাজ্যে ৭টি নতুন জেলা গঠনের যে পরিকল্পনা নেওয়া হবে, তার মধ্য রয়েছে কান্দি, বহরমপুর, বিষ্ণুপুর, সুন্দরবন, রানাঘাট, ইছামতি ও বসিরহাট।

তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পর স্বাস্থ্যক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সাধারণ মানুষের স্বাস্থ্য ও স্বাস্থ্যষেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্যে চালু হচ্ছে নতুন উদ্যোগ—‘দুয়ারে চিকিৎসা’, যা নাগরিকদের বাড়িতে পৌঁছে স্বাস্থ্যষেবা নিশ্চিত করবে। এ নিয়ে তিনি বলেন, “এবার দুয়ারে চিকিৎসা করব। আগে দুয়ারে সরকার যা করেছি, তা চলবে। দুয়ারে শিবির হবে। দুয়ারে স্বাস্থ্য হবে। স্বাস্থ্যসাথী আছে। এমপি ল্যাড থেকে ২৫০-৩০০ অ্যাম্বুল্যান্স দিয়েছে। পরে আরও দিয়েছি।” রাজ্যের শিক্ষাব্যবস্থার উপর আরও জোর দেওয়া হবে আগামী দিনে। এদিন তিনি বলেন, “কয়েক হাজার স্কুলের আধুনিকীকরণ হবে। ই-লার্নিং হবে। আধুনিক প্রযুক্তি থাকবে।শিক্ষার অধিকার বাংলার সবার।‘