Header AD
Trending

‘আমার সঙ্গে যুক্তদের অযথা হেনস্থা, মিথ্যা বয়ান রেকর্ডের চাপ!’ প্রশাসনের বিরুদ্ধে সরব অভিষেক

abhishek

অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের ইচ্ছাকৃতভাবে হেনস্তা করা হচ্ছে! এবার এই অভিযোগ তুলে তৃণমূল সাংসদ নিজেই সরব হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এর প্রতিবাদে দীর্ঘ পোস্ট করেছেন। সেখানে তাঁর অভিযোগ, গত দু’সপ্তাহ ধরে তাঁকে ও তাঁর সঙ্গে যুক্ত ব্যক্তিদের কোনও নোটিশ ছাড়াই যখন তখন তলব করা হচ্ছে। কাউকে কাউকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে বলেও সোশাল মিডিয়ায় অভিযোগ করেন অভিষেক। জিজ্ঞাসাবদের নামে এসটিএফ ও সিআইডির আইনি সুরক্ষার মৌলিক নিয়ম লঙ্ঘন করছে বলে দাবি অভিষেকের।

বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই পোস্টে অভিষেকের আরও অভিযোগ, সমস্ত ব্যক্তিদের ভয় দেখিয়ে এবং জোর করে মিথ্যা বয়ান রেকর্ড করার চেষ্টা করা হচ্ছে। তার জন্য ওই ব্যক্তিদের চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। অভিষেক লেখেন, গত দু’সপ্তাহে এমন অন্তত ২৫ জন পুলিশি হেনস্তার শিকার হয়েছেন, যাঁরা কোনও না কোনও ভাবে তাঁর সঙ্গে বা তাঁর দপ্তরের সঙ্গে যুক্ত।

এই পোস্টে রাজ্যের বর্তমান সরকার এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও নিশানা করতে ছাড়েননি ডায়মন্ড হারবারের সা্ংসদ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে তিনি লেখেন, ‘আপনারা যা পারেন করুন। শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমি মাথা নত করব না।’ অভিষেকের বক্তব্য, তাঁর সঙ্গে যুক্ত ব্যক্তিদের ফোনে আড়ি পাতা হচ্ছে। মিথ্যে বয়ান রেকর্ড করার জন্য চাপ দেওয়া হচ্ছে। এমনকী তাঁদের পরিবারের সদস্য ও শিশুদেরও হেনস্তার করা হচ্ছে বলে সোশাল মিডিয়ায় অভিযোগ তোলেন তৃণমূল সাংসদ।

Oplus_16908288

উল্লেখ্য, নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর একের পর এক অভিযোগ ও মামলায় কার্যত পর্যুদস্ত অভিষেক। ইডি-সিআইডি- সিবিআই সহ একাধিক তদন্তকারী সংস্থার অফিসে তাঁর নিত্য যাতায়াত লেগেই আছে প্রায়। কলকাতা পুরসভার নোটিশ গিয়েছে তাঁর কালীঘাট রোড ও হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে।