Header AD
Trending

মেরামতির কাজের জন্য রবিবার ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু! কোন পথে হবে যাতায়াত?

vidyasagar bridge

মেরামতির কাজের জন্য ফের বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Bridge)। আগামী রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে এই সেতু। মোট ১৬ ঘণ্টার জন্য এই গুরুত্বপূর্ণ সেতুতে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, সেতুর রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত পরিকাঠামো পরীক্ষা-নিরীক্ষার কাজের জন্যই এই সিদ্ধান্ত।

কলকাতা পুলিশ কমিশনার (Commissioner Of Police) অজয় নন্দা-র পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। পুলিশ সূত্রে খবর, সেতুর কেবল বদলের কাজ করা হবে। পাশাপাশি চলবে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষাও। সেই কারণেই টানা ১৬ ঘণ্টা কোনওরকম যান চলাচল করতে দেওয়া হবে না সেতুর উপর দিয়ে। এর জেরে রবিবার শহর ও হাওড়ার মধ্যে যাতায়াতে চাপ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দিয়েছে প্রশাসন।

তবে যানজট এড়াতে বিকল্প রুটের কথাও জানিয়েছে কলকাতা পুলিশ। বিজ্ঞপ্তি অনুযায়ী, জিরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসা গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। এরপর সেন্ট জর্জেস রোড ও স্ট্র্যান্ড রোড ব্যবহার করতে পারবেন চালকেরা। অন্যদিকে, খিদিরপুরের দিক থেকে আসা গাড়িগুলিকেও হেস্টিংস ক্রসিংয়ের দিকেই পাঠানো হবে। আবার কেপি রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে যাওয়া যানবাহনকে ওয়াই পয়েন্ট হয়ে ১১ ফার্লং গেট দিয়ে রেড রোডের মাধ্যমে হাওড়া ব্রিজ ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।