Header AD

‘আমাদের অধিকার কেড়ে নিতে দেব না’, ইদের নমাজের মঞ্চ থেকে হুঙ্কার তৃণমূল সুপ্রিমোর

mamata banerjee

“সৌদি আরবে গিয়ে হাত মেলান, দুবাইয়ে গিয়েও হাত মিলিয়েছেন। আর দেশে এলেই দেশের লোকের নাম কাটার কথা হয়।” ইদের সকালে কলকাতার রেড রোডে নমাজ শেষে SIR-এ সংখ্যালঘুদের নাম কাটা প্রসঙ্গে ফের কেন্দ্রের বিজেপি সরকার (BJP Government) ও নির্বাচন কমিশনের (Election Commission Of India)বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল সুপ্রিমো (Trinamool Congress) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উৎসবের আবহে দাঁড়িয়েই কেন্দ্র ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল নেত্রী । তিনি স্পষ্ট বার্তা দেন—“বাংলার মানুষের অধিকার কেড়ে নিতে দেব না। বাংলার সব মানুষের সঙ্গে আছি”।

শনিবার সকালে প্রতি বছরের মতো ইদের নামাজ উপলক্ষে রেড রোডে উপস্থিত হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সেখান থেকেই সরাসরি সুর চড়িয়েছিলেন তিনি।

এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ ঘিরে রাজ্যে বিতর্ক তুঙ্গে। বহু মানুষের নাম বাদ পড়া এবং ৬০ লক্ষের বেশি আবেদন বিচারাধীন থাকায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মধ্যে নির্বাচন কমিশন বিধানসভা ভোটের দিন ঘোষণা করেছে, শুরু হয়েছে প্রচার। তবে তৃণমূল কংগ্রেস আবারও কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, কমিশন কেন্দ্রের হয়ে কাজ করছে এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে। ইদের অনুষ্ঠানে যোগ দিয়ে সম্প্রীতির বার্তা দেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই সঙ্গে ঈদের মঞ্চ থেকেই বিজেপি-বিরোধিতার সুর বেঁধে দিয়েছেন তিনি। রেড রোডে ঈদের মঞ্চ থেকে তীব্র আক্রমণ শানালেন তিনি। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-কে নিশানা করে“সবথেকে বড় অনুপ্রবেশকারী” বলে মন্তব্য করেন।

তিনি অভিযোগ করেন, “সৌদি আরবে গিয়ে হাত মেলান, দুবাইয়ে গিয়েও হাত মিলিয়েছেন। আর দেশে এলেই দেশের লোকের নাম কাটার কথা হয়।”একইসঙ্গে বিজেপিকে কটাক্ষ করে তিনি “চোর-গুণ্ডারদের পার্টি” বলেও আক্রমণ করেন। এই মঞ্চ থেকেই “বিজেপি হটাও, দেশ বাঁচাও” স্লোগান তুলে আসন্ন নির্বাচনের সুর বেঁধে দেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এছাড়াও এদিনের রেড রোডের মঞ্চ থেকে দলনেত্রী বলেন, “এসআইআর-এ অনেকের নাম কাটা হয়েছে। আপনাদের জন্য আমার লড়াই জারি থাকবে। বাংলার সব মানুষের সঙ্গে আছি। আমাদের অধিকার কেড়ে নিতে দেব না।” এরপরই তাঁর বক্তব্য “আজ বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আসলে আর্শীবাদ। আপনাদের জন্য সব বাধা কাটিয়ে লড়াই করার জন্য আর্শীবাদ দিচ্ছে সর্বশক্তিমান।”

এদিনের সকলকে আশ্বস্ত করে বার্তা দিয়ে নেত্রী বলেন, “আমি সব ধর্মের মানুষের পাশে আছি। এসআইআরে নাম কাটার জন্য আমি দিল্লি গিয়ে কমিশনে আমাদের কথা জানিয়ে এসেছি। আমরা কোনওভাবেই ভয় পাই না। আমরা লড়াই করি।”